শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁকে নিয়ে যৌনতাবাদী সাইবার হয়রানি, ১০ অভিযুক্তের বিরুদ্ধে প্যারিসে বিচার শুরু

ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁর বিরুদ্ধে যৌনতাবাদী সাইবার হয়রানির অভিযোগে অভিযুক্ত ১০ জন ব্যক্তির বিরুদ্ধে প্যারিসে বিচার শুরু হয়েছে। অভিযুক্তরা অনলাইনে মিথ্যা তথ্য প্রচার করেন যে, ফার্স্ট লেডি জন্মের সময় পুরুষ ছিলেন।

সোমবার (২৭ অক্টোবর) ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, মিথ্যা তথ্য প্রচারের জন্য ব্রিজিট ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মানহানির মামলা দায়ের করার কয়েক মাস পরে আজ এই বিচার শুরু হলো।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট দম্পতিকে লক্ষ্য করে অসমর্থিত দাবিটি ছড়িয়ে আসছে। পাশাপাশি তাদের ২৪ বছরের বয়সের ব্যবধানেরও সমালোচনা করেছে।

অভিযুক্তদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সী ৮ জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। সোমবার প্যারিসের ফৌজদারি আদালতে বিচার শুরু হওয়ার সময় ফার্স্ট লেডিও অনুপস্থিত ছিলেন। দোষী সাব্যস্ত হলে তাদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রসিকিউটরদের মতে, তাদের বিরুদ্ধে ব্রিজিট ম্যাক্রোঁর লিঙ্গ এবং যৌনতা সম্পর্কে অসংখ্য বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে। এমনকি স্বামীর সঙ্গে তার বয়সের পার্থক্যকে 'শিশু যৌন নির্যাতন' বলেও প্রচার করা হয়েছে।

ফরাসি ফার্স্ট লেডি ২০২৪ সালের আগস্টে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন। এর ফলে ওই বছরের ডিসেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাইবার-হয়রানির তদন্ত এবং গ্রেপ্তার শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়