শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

২৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে পাকিস্তান সরকার দিশাহারা, গত অর্থবছ‌রের তুলনায় আরও বাড়ল ইসলামাবাদের ধার

এল আর বাদল :  ঋণের বোঝা আরও বৃদ্ধি পেল পাকিস্তানের। ২০২৫ অর্থবর্ষে ইসলামাবাদের ঋণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৮,৬৮৩ কোটি ডলার (বাংলা‌দে‌শি মুদ্রায় ৩০ লাখ ২২ হাজার কোটি টাকারও বেশি)। গত অর্থবর্ষে যা ঋণ ছিল, তার চেয়ে ১৩ শতাংশ ঋণ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে এমনটাই জানানো হয়েছে।
 
গত মাসেই পাকিস্তানের অর্থ মন্ত্রক ২০২৫ অর্থবর্ষের বার্ষিক ঋণ পর্যালোচনার হিসাব প্রকাশ করেছে। পাকিস্তানে অর্থবর্ষ শুরু হয় জুলাই মাস থেকে, শেষ হয় জুন মাসে। পাক অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ অর্থবর্ষে জুন মাস পর্যন্ত ৮০ লক্ষ ৬০ হাজার কোটি পাকিস্তানি রুপি (২৮,৬৮৩ কোটি ডলার) ঋণ রয়েছে তাদের। --- আনন্দবাজার

সে দেশের ঋণ এবং জিডিপির অনুপাতও গত অর্থবর্ষের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সাধারণত ঋণ এবং জিডিপির অনুপাত থেকে বোঝা যায় সেই দেশ ঋণ শোধ করতে কতটা সক্ষম। পাকিস্তানের সরকারি হিসাব অনুসারে, ওই আনুপাতিক হারও গত অর্থবর্ষের শেষে বৃদ্ধি পেয়ে প্রায় ৭০ শতাংশ হয়েছে। ২০২৪ অর্থবর্ষে তা ছিল প্রায় ৬৮ শতাংশ।

এবার তা আরও স্পষ্ট হল। ওই সময় অর্থবর্ষের প্রথম ৯ মাসের হিসাব জানিয়েছিলেন শাহবাজ়েরা। অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট অনুসারে, ইসলামাবাদের মাথায় ঋণের বোঝা ছিল ৭৬ লাখ কোটি পাকিস্তানি রুপি। অর্থবর্ষের প্রথম ন’মাসের হিসাবে পাকিস্তানের বিভিন্ন ব্যাঙ্ক থেকে শাহবাজ় সরকারের ঋণ রয়েছে ৫১ লাখ ৫০ হাজার কোটি পাকিস্তানি রুপি। অন্য বিভিন্ন জায়গা থেকে তাদের ঋণ রয়েছে ২৪ লাখ ৫০ হাজার কোটি পাকিস্তানি রুপির।

এবার বার গোটা অর্থবর্ষের রিপোর্টে দেখা গেল,  পাকিস্তানের বিভিন্ন ব্যাঙ্ক থেকে শাহবাজ় সরকারের ঋণ হয়েছে ৫৪ লাখ ৫০ হাজার কোটি পাকিস্তানি রুপি। ২০২৪ অর্থবর্ষের তুলনায় তাদের দেশীয় ঋণ প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে বিদেশি ঋণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫ লক্ষ ৭৯ হাজার কোটি পাকিস্তানি রূপি। এটিও গত অর্থবর্ষের তুলনায় প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়