শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনের সানায় জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথিরা

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়ামেনের রাজধানী সানায় জাতিসংঘের জন্য কর্মরত বেশ কয়েকজনকে আটক করেছে হুথিরা। শুক্রবার (২৪ অক্টোবর) হুথিদের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘের কর্মীকে আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়েছিল।

হুথিরা বছরের পর বছর ধরে জাতিসংঘের কর্মী এবং সাহায্য কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা গ্রেপ্তার কার্যক্রম ত্বরান্বিত করেছে।

সানার নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, 'ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত রাত থেকে আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত সাত জন জাতিসংঘ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।'

আরেকটি হুথি সূত্র জাতিসংঘের কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কতজন তা নির্দিষ্ট করেনি। এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সমর্থিত সরকার হুথিদের বিরোধিতা করেছে এবং নতুন গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। তারা এগুলোকে 'উত্তেজনা বৃদ্ধির একটি রূপ' হিসেবে মন্তব্য করেছে।

ইরানের 'প্রতিরোধের অক্ষ'র গুরুত্বপূর্ণ অঙ্গ- হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে দুই বছরের গাজা যুদ্ধের সময় প্রায়শই লোহিত সাগরে জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ডে গুলি চালিয়েছে। ইসরায়েলও লেবাননে অসংখ্য হামলা চালিয়েছে। গত আগস্টে একটি বড় হাময় হুথিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়