শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস: ভারতের অন্ধ্র প্রদেশের কুরনুল জেলায় জাতীয় মহাসড়ক ৪৪-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং বহু যাত্রী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে চিন্নাটেকুরু গ্রামের কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি বাস স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৩০ মিনিটে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলের ধাক্কা খায়। সংঘর্ষের পর দুই–চাকার যানটি বাসের নিচে আটকে গিয়ে আগুন ধরে গেলে অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই বাসটি আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা বা জরুরি নির্গমন ভেঙে অল্প আঘাত নিয়ে বের হতে সক্ষম হলেও বাকিরা দম বন্ধ হয়ে বা আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান। 

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের কুরনুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবিরাম বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ বের করতে সময় লাগছে।

ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন, ফলে পুলিশ তাদের খুঁজছে এবং একটি মামলা দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল।

এদিকে, সরকারি সফরে দুবাইয়ে অবস্থানরত মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে এবং নিহতদের পরিবারগুলোর পাশে সরকার মানবিক সহায়তা নিয়ে দাঁড়াবে। পাশাপাশি মন্ত্রী বি. সি. জনার্দন রেড্ডি ও কে. আচনাউডুও এক বিবৃতিতে শোকসংবাদ প্রকাশ করে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়