শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপান সাগরের দিকে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস)-এর বরাত দিয়ে ইয়োনহাপ সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

ইয়োনহাপের প্রতিবেদন অনুসারে, গত জুনের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষমতা গ্রহণের পর এটিই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

জেসিএস জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় উত্তর হোয়াংহে প্রদেশের জুংঘোয়া থেকে উৎক্ষেপণগুলো সনাক্ত করেছে।

এক বিজ্ঞপ্তিতে জেসিএস বলেছে, 'আমাদের সেনাবাহিনী অতিরিক্ত উৎক্ষেপণের (সম্ভাব্য) প্রস্তুতির জন্য নজরদারি বাড়িয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করার সময় দৃঢ় প্রস্তুতি বজায় রেখেছে।'

৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় আসন্ন এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের আগেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানের কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় যাবেন। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়