শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৪:২৪ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অফিসের ভেতর শ্রীলঙ্কার বিরোধী নেতাকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার একজন বিরোধী রাজনীতিবিদকে তার অফিসে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঘটনার পর পুলিশ জানিয়েছে, হত্যার পর বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এএফপির প্রতিবেদন অনুসারে, উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্থা বিক্রমাসেকারা (৩৮) নিজ অফিসে ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক তখনই একজন বন্দুকধারী ভেতরে ঢুকে রিভলবার দিয়ে একাধিক গুলি চালায়।

পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। হত্যাকারীকে খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

বিক্রমাসেকারা বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া (এসজেবি) দলের সদস্য ছিলেন। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে তীব্র 'ক্ষমতার লড়াই' চলছিল।

শ্রীলঙ্কায় এই বছর সহিংস অপরাধের সংখ্যা বেড়েছে। এর বেশিরভাগই মাদক চক্র এবং সংগঠিত অপরাধ।

সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি বছর ১০০টিরও বেশি গুলিবর্ষণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে গত বছর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনো রাজনীতিবিদ হত্যার ঘটনা।

গত ফেব্রুয়ারিতে কলম্বোর একটি আদালত ভবনের ভেতরে আইনজীবীর পোশাক পরা এক বন্দুকধারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল। তখন ঘটনাটি বেশ আলোচনায় আসে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়