শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনায় ভারতের কোনো ভূমিকা নেই: তালেবান প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে আফগানভিত্তিক টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, মুজাহিদ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'এই অভিযোগগুলি ভিত্তিহীন। আমাদের নীতিতে কখনো অন্য দেশের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করা হবে না।'

তিনি বলেন, 'আমরা একটি স্বাধীন জাতি হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে সেই সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করব। একই সঙ্গে আমরা পাকিস্তানের সাথে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখব।'

মুজাহিদ উল্লেখ করেন, 'আমাদের লক্ষ্য সম্পর্ক সম্প্রসারণ করা, উত্তেজনা তৈরি করা নয়। পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।'

তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো দেশ আফগানিস্তান আক্রমণ করে, তবে সাহসের সঙ্গে ভূমি রক্ষা করা হবে। আফগানদের তাদের মাতৃভূমি রক্ষার দীর্ঘ ইতিহাস রয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তান তার রাজনৈতিক প্রতিপক্ষদের 'সন্ত্রাসী' হিসেবে বর্ণনা করে। এই 'সন্ত্রাসী' শব্দটির কোন স্পষ্ট সংজ্ঞা কখনোই ছিল না।

তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানের নীতি হলো, পাকিস্তানসহ অন্য কোনো দেশের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন না করা। সূত্র: দৈনিক ইত্তেফাক  

  • সর্বশেষ
  • জনপ্রিয়