শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১০:১০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ফেডারেল শাটডাউন পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে

যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল শাটডাউন অবস্থা কোনো সমাধান ছাড়াই চতুর্থ সপ্তাহের কাছাকাছি পৌঁছেছে। দেশটির আইনপ্রণেতারা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলমান স্বাস্থ্যসেবা তহবিল-সংক্রান্ত বাজেট আলোচনা নির্ধারিত সময়ের মধ্যে কোনো সুরাহা না হওয়ায় এই শাটডাউন শুরু হয়েছিল; যা এখনও সমাধান হয়নি। 

গতকাল রোববার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলমান এই শাটডাউন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটদের জন্য প্রচুর রাজনৈতিক ঝুঁকি বহন করছে। ট্রাম্পসহ রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সরকারের অর্থায়ন করার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছে।

শাটডাউন পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকানদেরও স্বাস্থ্যসেবা ইস্যুতে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়েছে, যা এই দলটির জন্য দীর্ঘকাল ধরে একটি বড় দুর্বলতা। কংগ্রেসের ডেমোক্র্যাটরা এখনও তাদের অবস্থানে অনড় আছেন।

তারা বলছেন, রিপাবলিকানরা যদি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (এসিএ) মেয়াদোত্তীর্ণ হতে চলা ট্যাক্স ক্রেডিটগুলো না বাড়ায়, তাহলে তারা ব্যয় চুক্তিতে সম্মতি দেবেন না। কারণ এসিএর ট্যাক্স ক্রেডিটগুলো বাড়ানো হলে তা কোটি কোটি আমেরিকানের জন্য স্বাস্থ্যবীমার প্রিমিয়াম বৃদ্ধি এবং স্বাস্থ্য কভারেজ হারানোর পরিস্থিতি এড়াতে পারে। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়