শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৫১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সহায়তায় পাকিস্তানের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট সফল উৎক্ষেপণ

পাকিস্তান প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইটটি চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয়।

পুরো প্রক্রিয়াটি সরাসরি পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)-এর করাচি কমপ্লেক্স থেকে সম্প্রচার করা হয়।

সুপারকোর এক মুখপাত্র জানান, স্যাটেলাইটটি বন্যা ও ভূমিধসের পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ ও ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণে সাহায্য করবে। এ ছাড়া এটি অবকাঠামো উন্নয়ন ও নগরায়ন পরিকল্পনায় নতুন সম্ভাবনার দরজা খুলবে।

মুখপাত্র আরও বলেন, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ‘ভিশন ২০৪৭’-এর গুরুত্বপূর্ণ অর্জন।

এ বছর এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট; এর আগে ইও-১ এবং কেএস-১ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয় এবং বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি প্রযুক্তিগত নতুন যুগে প্রবেশ করেছে। সূত্র : জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়