শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৩৯ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্ট সূচক থেকে বাদ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, দেখে নিন বাংলাদেশের অবস্থান

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে অবনমন হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার ২০ বছর পর এবারই প্রথম শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র।

৭ অক্টোবরের হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ১২তম। আর এই হালনাগাদ সূচকে পিছিয়ে অষ্টম স্থানে যুক্তরাজ্য।

মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে সূচকের এ তথ্য জানা গেছে। 

অভিবাসন বিনিয়োগে পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম, পরের বছর দ্বিতীয়, গত বছর ছিল সপ্তম, সেখানে এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিনরা বিশ্বের ২২৭টি গন্তব্যের ১৮০টিতে ভিসা ছাড়াই যেতে পারেন।

এদিকে, এশিয়ার তিন দেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান শক্তিশালী সূচকের শীর্ষস্থান দখল করে রেখেছে। সিঙ্গাপুরের নাগরিকেরা ১৯৩টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পান, এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) ও জাপান (১৮৯ দেশ)।

হালনাগাদ সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এই দু’টি দেশের নাগরিকেরা বিশ্বের মাত্র ৩৮ দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারেন। যদিও এ নিয়ে বিতর্ক আছে। বাংলাদেশি অনেক পর্যটক অভিযোগ করেন, এসব ভিসামুক্ত দেশেও প্রবেশ করতে ভোগান্তি পোহাতে হয়, ক্ষেত্রবিশেষে অনেক দেশে প্রবেশের অনুমতিও মেলে না।

হেনলির সূচকে সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের, দেশটির অবস্থান ১০৬তম।

সূচক প্রস্তুত পদ্ধতি নিয়ে হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়