শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাচাদোর নোবেল পাওয়ার পরই অসলোতে নরওয়ের দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা

দ্য গার্ডিয়ান: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার কয়েক দিনের মধ্যেই নরওয়ের অসলোতে অবস্থিত দেশটির দূতাবাস আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস বন্ধের কোনো কারণ ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয়নি। 

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেসিলি রোয়াং এএফপিকে বলেন, 'ভেনেজুয়েলার দূতাবাস আমাদের জানিয়েছে যে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। তবে এর কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। এটি দুঃখজনক। বেশ কিছু ইস্যুতে মতপার্থক্য থাকা সত্ত্বেও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়।' 

ভার্ডেনস গ্যাং নামের একটি দৈনিক পত্রিকার তথ্য অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) বিকেল থেকেই দূতাবাস থেকে কোনো ফোন ধরা যাচ্ছিল না এবং এএফপি সন্ধ্যায় দেখেছে যে দূতাবাসের ফোন নম্বরগুলোও সংযোগ বিচ্ছিন্ন ছিল।

মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার মাত্র তিন দিন পর এই ঘটনা ঘটল। উল্লেখ্য, মাচাদো তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে ভেনেজুয়েলায় বর্তমান মাদুরো সরকারের পতন ঘটানোকেই প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন এবং তাকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা হয়েছিল। 

অসলোতে নরওয়েজীয় নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াতনে ফ্রাইডনেস মাচাদোর প্রশংসা করে বলেন, 'ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য সংগ্রামের স্বীকৃতিস্বরূপ মাচাদোকে সম্মানিত করা হয়েছে।' তবে মাদুরো সরকার এই পুরস্কারকে ভালোভাবে নেয়নি। 

রোববার প্রেসিডেন্ট মাদুরো, মাচাদোর পুরস্কারের কথা সরাসরি উল্লেখ না করেই, ৫৮ বছর বয়সী এই পুরস্কারপ্রাপ্তকে 'ডিমোনিক উইচ' বলে আখ্যায়িত করেন। মাদুরো ভেনেজুয়েলায় একটি অনুষ্ঠানে বলেন, 'আমরা শান্তি চাই এবং আমরা শান্তি পাবো; তবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে শান্তি।'

অন্যদিকে, মাচাদো তার নোবেল পুরস্কার 'ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণ' এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি উৎসর্গ করেছেন, যিনি নিজেও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

শনিবার ফক্স নিউজে এক অনুষ্ঠানে ট্রাম্পের প্রশংসা করে মাচাদো বলেন, 'তিনি (ট্রাম্প) এই পুরস্কারের যোগ্য, কারণ তিনি কেবল কয়েক মাসের মধ্যেই আটটি যুদ্ধের সমাধানে জড়িত ছিলেন না বরং তার কর্মকাণ্ড ভেনেজুয়েলাকে স্বাধীনতার দ্বারপ্রান্তে নিয়ে আসতেও সিদ্ধান্তমূলক ভূমিকা রেখেছে।' অনুবাদ: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়