শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:২০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় শান্তি ফিরলে ইউক্রেনে কেন নয়, ট্রাম্পকে জেলেনস্কি 

গাজা যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন কেন নয়, গাজায় যুদ্ধবিরতি চলছে। শান্তিচুক্তি নিয়ে ইসরাইল ও ফিলিস্তিন একমত হয়েছে। কিন্তু গত তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়নি। এ নিয়ে আক্ষেপ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। তিনি বলেছেন, গাজায় যদি শান্তি ফেরে, তাহলে ইউক্রেনে কেন নয়।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি। গাজা শান্তিচুক্তির জন্য তিনি অভিনন্দন জানান ট্রাম্পকে। একই সঙ্গে ইসরাইল-হামাসের মতো রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানোরও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। 

ইউক্রেনের প্রেসিডেন্ট তার এক্স হ্যান্ডলে লেখেন, ট্রাম্পের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ফোনালাপ যথেষ্ট ইতিবাচক এবং ফলপ্রসূ ছিল। গাজা শান্তিচুক্তির জন্য তাকে অভিনন্দন জানাই। ইসরাইল-হামাস যুদ্ধ যদি বন্ধ হতে পারে, তাহলে যে কোনো যুদ্ধই বন্ধ হতে পারে। শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধও।           

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বার এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন। আলাদা আলাদা করে বৈঠক করেছেন দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেও। কিন্তু তাতেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। জানা গেছে, ফের ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেলেনস্কি। —রয়টার্সট্রাম্পকে জেলেনস্কি 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়