শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

বাংলাদেশিসহ সব বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়া সরকারের বিশেষ মাল্টিপল-এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) মালয়েশিয়ার সংসদে ২০২৬ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এখন থেকে আবেদন পাওয়ার অপেক্ষায় না থেকে আরও সক্রিয়ভাবে বিনিয়োগকারীদের কাছে এই ইনভেস্টর পাসের প্রস্তাব দেবে। 

বিশেষ করে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পে বহুজাতিক কোম্পানি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ উদ্যোগ নেওয়া হবে। 

তিনি আরও জানান, রেসিডেন্স পাস–ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিমও অব্যাহত থাকবে, যার মাধ্যমে কৌশলগত বিনিয়োগকারীদের আনা দক্ষ পেশাজীবীদের দ্রুত অনুমোদন দেওয়া সম্ভব হবে। 

এ স্কিমের আওতায় সংশ্লিষ্ট বিদেশি পেশাজীবীরা তিন বছর পর্যন্ত অ্যামপ্লয়মেন্ট পাস ছাড়াই দেশে কাজ করার সুযোগ পাবেন।সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়