শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০২:৪০ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।

ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।

‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে , মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রীর বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে। কারখানাটির ওয়েবসাইটে এ কথা বলা আছে।

টেনিসির বাস্কনর্টে কারখানাটির ১ হাজার ৩০০ একরের সদরদপ্তরে আছে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব।

একের পর এক বিস্ফোণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনগুলোর ভেতরে ঢুকতে পারেননি।

টেনিসি নিউজপেপারের প্রাথমিক খবরে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন নিহত এবং নিখোঁজ হয়েছে তার সঠিক সংখ্যা এখনও স্পষ্ট জানা যায়নি। বিস্ফোরণের কারণও এখনও জানা যায়নি।

কারখানাটিতে এখনও আগুন জ্বলছে কি না বা সেখানে আরও কোনো বিস্ফোরণের ঝুঁকি আছে কি না তাও এখনও অজানা। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক বিশেষ এজেন্টরা বিস্ফোরণস্থলে গেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখছেন। সূত্র : বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়