শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো!

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নোবেল শান্তি পুরস্কারপ্রাপক ভেনেজ়ুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো (ডান দিকে)।

ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) এই ঘোষণা দেয়।

পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক বার্তায় মাচাদো লেখেন, ‘আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার যন্ত্রণাক্লিষ্ট জনগণের উদ্দেশে, যারা স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রাম করে চলেছেন। একই সঙ্গে উৎসর্গ করছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যিনি আমাদের আন্দোলনে দৃঢ়ভাবে পাশে ছিলেন।’

মাচাদো আরও বলেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি দিয়েছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় থাকাকালীন সময়েই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার দাবি তোলে যুক্তরাষ্ট্র এবং তার গ্রেফতারের তথ্যদাতাকে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।

এ ছাড়া আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানের ওপর হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন সেগুলোকে ‘মাদকপাচারকারী সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে।

তবে এসব অভিযোগ মাদুরো সরকার দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘রাজনৈতিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।

মাচাদোর নোবেল জয়কে কেন্দ্র করে ভেনেজুয়েলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলো এটিকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের স্বীকৃতি’ হিসেবে দেখলেও মাদুরোপন্থি নেতারা একে ‘বিদেশি প্রভাবিত রাজনীতি’ বলে সমালোচনা করেছেন।

উল্লেখ্য, মারিয়া কোরিনা মাচাদো দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের বিরোধিতা করছেন এবং তাকে বেশ কয়েকবার গৃহবন্দি ও রাজনীতি থেকে নিষিদ্ধও করা হয়েছিল। তবু তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়