শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজাবাসীর জন্য ২৯ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি: ফ্রেডরিখ মের্জ

ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর গাজাবাসীর জন্য ২৯ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। খবর আল জাজিরার।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তিনি লিখেন, গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে তার দেশ ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদান করবে।

ফ্রেডরিখ মের্জ বলেন, ‘আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।’

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়