শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলার মারিয়া কোরিনা শান্তিতে নোবেল পেলেন 

আন্তর্জা‌তিক ডেস্ক : চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। 

ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত সংগ্রাম এবং শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় এ পুরস্কার ঘোষণা করা হয়। ----- খবর আলজাজিরার।

নোবেল কমিটি ঘোষণায় বলেছে, ভেনিজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকারের প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায্য ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য নিরলস সংগ্রামের কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন।

২০২১ সাল থেকে ভেনিজুয়েলার অন্যতম বিরোধী নেত্রী হিসেবে মাচাদো দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার। 

তিনি দেশের ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক দুর্নীতি ও নাগরিক স্বাধীনতা হরণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছেন। রাজনৈতিক চ্যালেঞ্জ এবং একাধিকবার কারারুদ্ধ হওয়ার ঝুঁকি সত্ত্বেও, মাচাদো ভেনিজুয়েলার সাংবিধানিক পথ ধরে একটি গণতান্ত্রিক পরিবর্তন আনার জন্য আন্তর্জাতিকভাবে সমর্থন আদায়ে কাজ করে চলেছেন।

উল্লেখ্য, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকটের সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য কাজ করা একজন নেত্রীকে এই পুরস্কার প্রদান আন্তর্জাতিক মহলে দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি আরও মনোযোগ আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়