শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০২:০৫ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচ গুঁড়া ছিটিয়ে দিলেন স্ত্রী

ভারতের রাজধানী দিল্লির মাদনগিরি এলাকায় এক নারীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে ও মরিচ গুঁড়া ছিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় দিনেশ (২৮) নামের ওই স্বামী বর্তমানে সাফদারজং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর গভীর রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে। দিনেশ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তাদের আট বছর বয়সী কন্যা সন্তান ঘরে উপস্থিত ছিল।

দিনেশ হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শরীরে তীব্র জ্বালা অনুভব করি। চোখ খুলে দেখি আমার স্ত্রী গায়ে ফুটন্ত তেল ঢালছে। এরপর ক্ষতস্থানে মরিচ গুঁড়া ছিটিয়ে দেয়। প্রতিবাদ করতেই সে হুমকি দেয়, ‘শব্দ করলে আরও গরম তেল ঢেলে দেব।

দিনেশের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা অঞ্জলি বলেন, “আমাদের দরজায় কড়া নাড়ার পর ভেতর থেকে দরজা খোলে। দেখি দিনেশ যন্ত্রণায় ছটফট করছেন, আর তার স্ত্রী ঘরের কোণে লুকিয়ে আছেন।”

অঞ্জলির বাবা দ্রুত একটি অটোরিকশা ডেকে আহত দিনেশকে হাসপাতালে পাঠান। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য সাফদারজং হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার শরীরের বড় অংশ দগ্ধ এবং অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’।

পুলিশ জানায়, দিনেশ ও তার স্ত্রীর বিয়ে হয়েছে আট বছর আগে। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায় দুই বছর আগে স্ত্রী ‘ক্রাইম এগেইনস্ট উইমেন’ সেলে অভিযোগ করেছিলেন, তবে পরে বিষয়টি আপসে মীমাংসা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮, ১২৪ ও ৩২৬ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা বলছেন, দুজনের মধ্যে ঝগড়া আমরা শুনতাম, কিন্তু এমন ভয়াবহ পরিণতি হবে তা কেউ ভাবেনি। সূত্র: এনডিটিভি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়