শিরোনাম
◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ট্রাম্প শা‌ন্তি‌তে নো‌বেল পুরস্কার না পে‌লে ওয়াশিংটনের সঙ্গে নরওয়ের সম্পর্কে টানাপড়েন বাড়‌বে, উ‌দ্বিগ্ন নোবেল কমিটি

এল আর বাদল : নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও তাদের সিদ্ধান্তে মাঝে মাঝে নরওয়ে সরকারের ওপর আসা কূটনৈতিক চাপের প্রভাব পড়ে। ট্রাম্পকে এবার পুরস্কার দেওয়া না হলে তা ওয়াশিংটনের সঙ্গে নরওয়ের সম্পর্কে টানাপড়েন বৃদ্ধি করতে পারে বলে নোবেল কমিটির অনেকেই উদ্বিগ্ন।

ইতোমধ্যে নরওয়ের সার্বভৌম তহবিল গাজা যুদ্ধের জেরে ইসরায়েলি কিছু প্রতিষ্ঠান ও মার্কিন কোম্পানি ক্যাটারপিলার থেকে বিনিয়োগ তুলে নেওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। নরওয়ের এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেয়; যা অসলোকে আরও অস্বস্তিকর অবস্থায় ফেলেছে।

বিশ্লেষকরা বলেছেন, নোবেল কমিটি রাষ্ট্রীয়ভাবে স্বাধীন। তারপরও এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত কূটনৈতিকভাবে বিব্রতকর হতে পারে।

উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কার প্রথমবার দেওয়া হয় ১৯০১ সালে। পুরস্কার বিজয়ী পান একটি স্বর্ণপদক, সনদ ও ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১১.৯ লাখ মার্কিন ডলার) অর্থমূল্য। পাশাপাশি আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতিও পান বিজয়ীরা।

ট্রাম্পের জন্য এটি কেবল নোবেল জয় নয়; বরং তার পররাষ্ট্রনীতি ও ‘বিশ্ব পুনর্গঠনকারী আলোচক’ হিসেবে নিজের ভাবমূর্তি প্রমাণেরও বিষয়। কে বা কারা পাচ্ছেন শান্তির এই পুরস্কার, নোবেল কমিটির সেই সিদ্ধান্ত আগামী শুক্রবার নরওয়ের স্থানীয় সময় দুপুর ১২টায় জানতে পারবে বিশ্ব। সূত্র: এএফপি, নিউইয়র্ক টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়