শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৯:২০ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের এক নম্বর ধনী দেশ লুক্সেমবার্গ

এবার দখলদার ও উগ্রপন্থি ইসরায়েলের হাতে নিগ্রহের শিকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বিশ্বের এক নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেওয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন।

চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখন লুক্সেমবার্গ এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে।

এর আগে এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল।

গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লিয়েন বলেছিলেন, কমিশন ইসরায়েলের উগ্রপন্থি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেবে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি আংশিক প্রত্যাহারের প্রস্তাবও দেবে।

ইউরোপীয় পার্লামেন্টে ভাষণে উরসুলা বলেন, ‘গাজায় যা ঘটছে তা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে।’

ইউরোপীয় কূটনীতিকরা জেরুসালেম পোস্টকে বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি রাজনীতিকরা যা করছেন, তা কমিশনের দুই পৃথক রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিন সমস্যা সমাধানের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়