শিরোনাম
◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে স্ত্রী সাপে পরিণত হয়ে তাকে কামড়ানোর চেষ্টা করে: তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক!

জানা যায়, ওই জেলার মানুষদের নানা সমস্যা ও অভিযোগ শুনে সেগুলো সমাধান করতে জেলা প্রশাসন নিয়মিত একটি সভার আয়োজন করে। এটি সমাধান দিবস নামে পরিচিত।

‘রাত হলে স্ত্রী সাপ হয়ে তাকে দংশনের চেষ্টা করেন।’ স্বামীর এই অভিযোগ শুনে রীতিমতো তাজ্জব বনে গেছেন ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলার কর্মকর্তারা।

এতে স্থানীয় মানুষ বিদ্যুৎ, সড়ক ও রেশন কার্ডসহ বিভিন্ন সমস্যার কথা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তুলে ধরেন।
সর্বশেষ সমাধান দিবসের সভায় জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ বলেন, ‘জনাব, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপের আকৃতি ধারণ করে আমাকে দংশনের জন্য ধাওয়া করেন।’

মেরাজ অভিযোগ করেন, তাঁর স্ত্রী তাঁকে বহুবার হত্যার চেষ্টা করেছেন; কিন্তু প্রতিবারই তিনি সময়মতো জেগে ওঠায় আক্রমণ প্রতিহত করতে পেরেছেন। তিনি আরো বলেন, ‘আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করেন।

তিনি যেকোনো রাতে ঘুমের মধ্যে আমাকে হত্যা করতে পারেন।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেরাজের এ গল্প বেশ দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে একজন মন্তব্য করেন, ‘কে জানে, আর কাকে তিনি দংশন করেছেন।’ অন্য একজন মজার ছলে লেখেন, ‘আপনি কি তাঁর নাগমণি কোথাও লুকিয়ে রেখেছেন?’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনার কোবরা সাপে পরিণত হওয়া উচিত।

এদিকে মেরাজের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা এই ঘটনাকে সম্ভাব্য মানসিক নির্যাতনের মামলা হিসেবে বিবেচনা করছে। মেরাজের দাবি, তাঁর স্ত্রী একবার তাঁকে দংশন করেছেন এবং রাতে প্রায়ই তাকে সাপের আকার ধারণ করে ধাওয়া করেন।

মেরাজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়