শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০১:৫৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব সুখবর দিলো ওমরাহ পালনকারীদের জন্য

এখন থেকে সব ধরনের ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণলয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার (৬ অক্টোবর) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ করা ও হজ-ওমরাহ ব্যবস্থায় সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের মুসলমানরা যাতে আরও সহজে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, এই পদক্ষেপ সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম

মন্ত্রণালয় জানায়, নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে ভ্রমণকারীরা সরাসরি প্যাকেজ বেছে নিয়ে ইলেকট্রনিকভাবে পারমিট সংগ্রহ করতে পারবেন। প্ল্যাটফর্মটির মাধ্যমে সময় নির্বাচনসহ বিভিন্ন সেবা বুকিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

নিরাপদ ওমরাহ অভিজ্ঞতা

মন্ত্রণালয় আরও জানায়, পবিত্র দুই মসজিদের খাদেম ও ক্রাউন প্রিন্স মুসল্লিদের জন্য একটি নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের ওমরাহ অভিজ্ঞতা সমৃদ্ধ করতে উচ্চমানের সেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়