শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে মার্কিন কোম্পানির ওপর হুথিদের নিষেধাজ্ঞা

শাফাক নিউজ, রয়টার্স: যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুথি আন্দোলন (আনসারআল্লাহ)। পাশাপাশি ৯ জন ব্যক্তি ও দুটি জাহাজকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইয়েমেনের রাজধানী সানায় হুথি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র নিজেই হুথি আন্দোলনের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হয় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, যাদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত মে মাসে ওয়াশিংটন ও হুথিদের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হয়। তবে সেটি কার্যকর থাকলেও, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার পর নতুন করে উত্তেজনা শুরু হয়।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে 'ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ' বলে উল্লেখ করেন।

এদিকে, হুথিরা দাবি করে আসছে, লোহিত সাগরে তাদের হামলা ইসরায়েল-সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করে চালানো হচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের দাবিতে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে। অনুবাদ: ইত্তেফাক 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়