শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে বিদেশি ঘাঁটি ফেরানোর প্রচেষ্টার বিরুদ্ধে একজোট চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান

আনাদোলু: চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কোনো সামরিক ঘাঁটি পুনঃস্থাপনের প্রচেষ্টার বিরোধিতা করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

এই বিরোধিতার প্রেক্ষাপট তৈরি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে। তিনি আফগানিস্তান ক্ষমতাসীন তালেবান প্রশাসনের প্রতি বাগরাম বিমানঘাঁটি ফের যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) কাছে হস্তান্তরের আহ্বান জানান।

বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের মধ্যে আফগানিস্তান বিষয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি যে দেশগুলো আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী, তাদের দ্বারা দেশটিতে বা অঞ্চলে পুনরায় সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধিতা পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে অংশ নেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি, চীনের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত ইউয়ে শিয়াওয়ং এবং পাকিস্তানের জ্যেষ্ঠ কূটনীতিক উমের সিদ্দিক। বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করেন চীনা দূত ইউয়ে শিয়াওয়ং।

গুয়ো জিয়াকুন বলেন, এটি প্রমাণ করে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো তার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় মর্যাদাকে কতটা সম্মান করে।

অন্যদিকে, ট্রাম্প সতর্ক করে বলেছেন, তালেবান প্রশাসন যদি বাগরাম বিমানঘাঁটি পেন্টাগনের হাতে তুলে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।

অনুবাদ: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়