শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কাই নিউজকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ।

গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন ফয়সাল বিন ফারহান।

তিনি বলেছেন, “আমাদের সঙ্গে তার বৈঠক বেশ ভালো হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গেছে। অনেক মানুষ মারা গেছেন। অনেক বেশি দুর্গতি ভোগ করছেন সাধারণ মানুষ। আর গাজায় এখন দুর্ভিক্ষ চলছে।”

“প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমি যা বুঝতে পেরেছি তিনি এ যুদ্ধ বন্ধে অনেক অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্ত এবং গাজার মানুষের মধ্যে স্বস্তি আনতে চান।”

“তাই আমি আশাবাদী আমরা যে আলোচনা শুরু করেছি, সেটি আমাদের যুদ্ধবিরতি এনে দেবে।”

এদিকে দুই সপ্তাহ আগে জাতিসংঘের কমিশন জানায়, তারা প্রমাণ পেয়েছে গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড় লাখের বেশি ফিলিস্তিনি। সূত্র: স্কাই নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়