শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি, বাড়ছে আমিরাতের গোল্ডেন ভিসার চাহিদা

দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য মার্কিন এইচ-১বি ভিসা আবেদনে বছরে নতুন এক লাখ ডলারের ফি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি ভিসার চাহিদা বাড়বে বলে মনে করছেন অভিবাসন সংশ্লিষ্টরা।

এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, এইচ-১বি ভিসার খরচ বাড়ায় সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা, ফ্রিল্যান্স ও রিমোট ওয়ার্ক ভিসার মতো দীর্ঘমেয়াদি আবাসন ভিসার চাহিদা বাড়বে। 

দুবাইভিত্তিক পরামর্শক সংস্থা জেএসবির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক গৌরব কেশওয়ানি বলছেন, যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা সম্পর্কে অনুসন্ধানের পরিমাণ বেড়েছে।

তাঁর মতে, মার্কিন ভিসার উচ্চ ফি এর কারণে এইচ-১বি এবং গ্রিন কার্ডধারীদের মধ্যে দুবাইয়ের বিনিয়োগ এবং দীর্ঘ মেয়াদে বসবাসের জন্য আগ্রহ বাড়াবে। 

তিনি বলেন, ‘এর ফলে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা, রিমোট ওয়ার্ক ভিসা এবং ফ্রিল্যান্স ভিসার চাহিদা আরো বাড়বে। মার্কিন কর্মীরা সংযুক্ত আরব আমিরাতে সাধারণ একটি প্রতিষ্ঠান স্থাপন করবে, যার সঙ্গে মার্কিন কম্পানির চুক্তি থাকবে অথবা তারা ফ্রিল্যান্স ভিসা নেবে।’ 

তিনি আরো বলেন, ‘অনাবাসী ভারতীয়দের জন্য একটি আকর্ষণীয় পরিবেশ দেয় সংযুক্ত আরব আমিরাত।

এটা যুক্তরাষ্ট্রে জীবনধারা এবং আর্থিক ব্যবস্থার কাছাকাছি। তারা এখানে মার্কিন ডলারের অ্যাকাউন্ট খুলতে পারবে। ডলার এবং দিরহামের দাম যেহেতু ওঠানামা করে না তাই এটা কোনো সমস্যা সৃষ্টি করবে না।’ 

এইচ-১বি ভিসার খরচ বৃদ্ধি মার্কিন অভিবাসন নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে করেন ইমিগ্রেশন ফার্ম ফ্রাগোমেনের অংশীদার শায়ান সুলতান।

তিনি বলেন, ‘আমিরাতের ভিসার চাহিদার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব এখনো দেখা না গেলেও, দক্ষ পেশাদার ও যুক্তরাষ্ট্রের বিকল্প আবাসন খোঁজকারী বিনিয়োগকারীদের জন্য ইউএই একটি আকর্ষণীয় কেন্দ্র বিবেচিত হবে। আমিরাতের বিশ্বমানের অবকাঠামো, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং করমুক্ত পরিবেশ এর চাহিদাকে আরো বাড়াবে।’ সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়