শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বালুচিস্তানে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গে স্পিজেন্ড এলাকায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর ডনের।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পেশাওয়ার থেকে আসা ট্রেনের ছয়টি বগি রেললাইনে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়, এতে যাত্রীদের মধ্যে পাঁচজন আহত হন।

এটি একই এলাকায় মাত্র ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ। একই দিন সকালে কোয়েটা রেলওয়ে স্টেশন থেকে পেশাওয়ারগামী ট্রেন ছাড়ার সময় মূল লাইনের কাছে একটি বিস্ফোরণ ঘটেছিল। ওই সময় ট্রেন সাময়িকভাবে থামানো হলেও ট্র্যাকের ক্ষতি না হওয়ায় পরে চলাচল শুরু করে।

পুলিশ জানিয়েছে, স্পিজেন্ড এলাকায় ট্র্যাকের ওপর একটি বিস্ফোরক বসানো হয়েছিল, যা কোয়েটাগামী ট্রেনের পারাপারের সময় ফাটানো হয়।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের কাছের স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। বিস্ফোরণের সময় ট্রেনে মোট ২৭০ জন যাত্রী ছিলেন।

রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামত নিরাপত্তা পর্যালোচনার পর বুধবার থেকে শুরু হবে এবং এ সময় ট্রেন চলাচল স্থগিত থাকবে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়