শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'রাগাসা' ভয়ঙ্কর রূপ ধারণ করছে , আতঙ্কে একাধিক ফ্লাইট বাতিল

সুপার টাইফুন ‘রাগাসা’-র সম্ভাব্য আঘাতের কারণে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন সোমবার (২২ সেপ্টেম্বর) ঘোষণা দিয়েছে যে, তারা হংকং (HKG) এবং শেনজেন (SZX) রুটের একাধিক ফ্লাইট বাতিল করেছে। সেখানকার আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটি ২৩ ও ২৪ সেপ্টেম্বর হংকং ও শেনজেন শহরজুড়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে হংকং ও ব্যাংককের মধ্যে চলাচলকারী শাটল ফ্লাইটগুলিও ২৩ ও ২৪ সেপ্টেম্বরের জন্য বাতিল করা হয়েছে।

এমিরেটস এক বিবৃতিতে জানিয়েছে, যেসব যাত্রী দুবাই হয়ে হংকং বা শেনজেন যাচ্ছিলেন, তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রা শুরু করতে দেওয়া হবে না।

এসব যাত্রীদেরকে নিজ নিজ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে পুনরায় বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা সরাসরি এমিরেটস থেকে টিকিট কিনেছেন, তারা এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এদিকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যা থেকে ৩৬ ঘণ্টার জন্য সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোয়ান্টাস এয়ারওয়েজ।

কোয়ান্টাস এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরটি ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টা (স্থানীয় সময়) থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যেসব যাত্রীর ফ্লাইট রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

হংকং অবজারভেটরি জানিয়েছে, সোমবার দুপুরে সর্বনিম্ন সতর্কতা সংকেত দেওয়া হবে এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে তা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত-এ উন্নীত করা হবে।

মঙ্গলবার থেকে আবহাওয়ার দ্রুত অবনতি ঘটবে এবং বুধবার ঝড়ো থেকে ঘূর্ণিঝড়-মাত্রার বাতাসে হংকং প্রভাবিত হবে। উপকূলীয় এলাকা ও পাহাড়ি অঞ্চলে হারিকেন-গতির বাতাস বয়ে যেতে পারে।

হংকংয়ের সবচেয়ে বড় বিমানসংস্থা ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ জানায়,  তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত তাদের ফ্লাইটে প্রভাব না পড়লেও পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য,  ফিলিপাইনে টাইফুন রাগাসার প্রভাবে ম্যানিলা ও আশপাশের এলাকায় অফিস ও স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে লুজোনের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড়টি প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে আঘাত হানতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়