শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩২ বছরের রেকর্ড ভাঙল, শীর্ষ তিন থেকে ছিটকে গেল অক্সফোর্ড–কেমব্রিজ

যুক্তরাজ্যের টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ প্রথমবারের মতো অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শীর্ষ তিনে জায়গা হারিয়েছে।

চলতি বছরের র‍্যাঙ্কিং অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকনোমিক্স প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ, আর তৃতীয় স্থানে উঠে এসেছে ডারহাম বিশ্ববিদ্যালয়।

অক্সফোর্ড ও কেমব্রিজ এবার যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছে। যা ৩২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটলো।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ চতুর্থ। ওই বছর এলএসই এক লাফে প্রথম স্থানে উঠে আসে এবং সেন্ট অ্যান্ড্রুজ দ্বিতীয় হয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে ডারহাম বিশ্ববিদ্যালয়কে ইয়ার ইউনিভার্সিটি ২০২৬ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি গত বছর পঞ্চম স্থান থেকে এবার তৃতীয় স্থানে উঠে এসেছে।

টাইমস ও সানডে টাইমস ১৯৯৩ ও ১৯৯৮ সাল থেকে এই বিশ্লেষণভিত্তিক গাইড প্রকাশ করে আসছে।

তবে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থান ধরে রেখেছে। সূত্র: ইন্ডিপেনডেন্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়