শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌ.ন সম্পর্ক, মামলা, অতঃপর...

ক্যালিফোর্নিয়ার এক স্কুলের এক সহযোগী বা এইড এক কিশোর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের দায় স্বীকার করেছেন। এর ফলে তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। সান ডিয়েগো এলাকার একটি হাই স্কুলে কাজ করার সময় ওই ছাত্রের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে যৌনসঙ্গী করেন। ওই সহযোগী বা শিক্ষিকা ৩২ বছরের লিসেট ওর্তেগা ভেলেস। তিনি বৃহস্পতিবার আদালতে স্বীকার করেন, মার ভিস্তা হাই স্কুলের ১৭ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে অবৈধ মাত্রাহীন যৌন সম্পকে জড়িত ছিলেন। অ্যাটর্নি কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে এনবিসি ৭ সান দিয়েগো।

সান ডিয়েগো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, অভিযোগ ওঠে শিক্ষার্থীর এক সহায়ক বা এইড এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িত। এরপর  ১৯ মে ইম্পেরিয়াল বিচ ক্যাম্পাসে পুলিশকে ডাকা হয়। তদন্তে উঠে আসে যে, ভেলেসের ওই ছাত্রের সঙ্গে বিকৃত সম্পর্ক প্রায় এক বছর ধরে স্কুলের বাইরে চালিয়ে আসছিলেন। তদন্তকারীরা বলেন, ভেলেস ওই ছাত্রকে কাউকে কিছু না বলতে চাপ দিতেন। ভেলেসকে নিয়োগ দিয়েছিল রো হেলথ নামের একটি তৃতীয় পক্ষের ঠিকাদারী প্রতিষ্ঠান।

তারা স্কুল, প্রাইভেট নার্সিং হোম ও অন্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী ও নার্স সরবরাহ করে। ২১ মে ভেলেসকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাধিক যৌন অপরাধে মামলা করা হয়। অভিযোগগুলোর মধ্যে আছে, অপ্রাপ্তবয়স্কের সঙ্গে ওরাল সেক্স। অপ্রাপ্তবয়স্কের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক। অপ্রাপ্তবয়স্কের সঙ্গে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে সাক্ষাতের আয়োজন।  অশ্লীল কাজের জন্য অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যোগাযোগ। ভুক্তভোগীকে অভিযোগ জানাতে নিরুৎসাহিত করার চেষ্টা।

আদালতের নথি অনুযায়ী, ভেলেসের সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর, দক্ষিণ কাউন্টি কোর্টহাউস, চুলা ভিস্তায়। তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড পেতে পারেন। তবে দোষ স্বীকার চুক্তিতে কোনো নির্দিষ্ট শাস্তির মেয়াদ উল্লেখ নেই- সাজা নির্ধারণ করবেন বিচারক।  রো হেলথ জানায়, তারা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করে কর্মী নিয়োগ দেয় এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বাগ্রে রাখি। এসব অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং যথাযথ তদন্ত ও প্রতিক্রিয়ার জন্য কাজ করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়