শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে বিক্ষোভ-সহিংসতায় পর্যটনে ক্ষতি ২৫০০ কোটি রুপি

হিমালয়ান টাইমস: দুই ডজনেরও বেশি হোটেল ভাঙচুর বা লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে কাঠমান্ডুর হিলটনও রয়েছে, যার ক্ষতি ৮০০ কোটি রুপিরও বেশি।
 
নেপালে জেন-জি’দের বিক্ষোভে পর্যটন খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। গত ৮ থেকে ৯ সেপ্টেম্বরের এই বিক্ষোভে হোটেল ভাঙচুর, যাতায়াত ব্যাহত হওয়া এবং পর্যটন মৌসুম শুরুর আগেই ব্যাপকহারে বুকিং বাতিলের কারণে প্রায় ২৫০০ কোটি রুপির ক্ষতি হয়েছে।

হোটেল অ্যাসোসিয়েশন নেপালের একটি প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, দুই ডজনেরও বেশি হোটেল ভাঙচুর বা লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে কাঠমান্ডুর হিলটনও রয়েছে, যার ক্ষতি ৮০০ কোটি রুপিরও বেশি। পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগড়ির মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির মধ্যেও পর্যটন কর্মকর্তারা আশাবাদী। নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপক রাজ জোশি বলেন, পর্যটন খাত পুনরুদ্ধারে একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ মহামারীর মতো দুর্যোগের পরে অতীতের কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, পর্যটন খাত আবারো পুনরুজ্জীবিত হবে।

অর্থনীতিবিদ ড. সামির খাতিওয়াদা ও নেপালের শিল্প খাতের নেতারা সরকারকে বিদেশী পর্যটকদের জন্য ইতিবাচক প্রচার, আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বর্তমানে দেশে আগত প্রায় ১৫ হাজার বিদেশী পর্যটকদের জন্য নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন।

এদিকে, হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ সব অংশীদারদের ঐক্যবদ্ধ হওয়ার এবং পর্যটন পুনরুজ্জীবনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, যেহেতু পর্যটন মৌসুম শুরু হতে চলেছে, তাই নেপাল থেকে ইতিবাচক বার্তা পাঠানো গুরুত্বপূর্ণ।

এছাড়াও নেপালের ট্রেকিং অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন ও মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টরা আস্থা পুনরুদ্ধার এবং নেপালের পর্যটন পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার জন্য ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়