শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১১ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নেপালে নিহত বেড়ে ৫১

নেপালে চলতি সপ্তাহে দুর্নীতিবিরোধী বিক্ষোভ-সহিংসতায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নেপালে সৃষ্ট বিশৃঙ্খলার পূর্ণাঙ্গ চিত্র সামনে আসার সাথে সাথে শুক্রবার পুলিশ জানিয়েছে, এই সংখ্যাটি হালনাগাদ করা হয়েছে। 

দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কারফিউ জারি করেছে এবং রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে। 

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা, দুর্নীতি এবং দুর্বল শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের ওপর পুলিশের দমন-পীড়নের সময় নিহতদের মধ্যে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারীও ছিলেন।

মঙ্গলবার বিক্ষোভকারীরা সংসদে আগুন ধরিয়ে দেয়। কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং সেনাবাহিনী তখন রাস্তার নিয়ন্ত্রণ নেয়।

শুক্রবার নেপালের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহের সময় লুট হওয়া ১শ’ টিরও বেশি বন্দুক উদ্ধার করেছে। এই সময় বিক্ষোভকারীদের স্বয়ংক্রিয় রাইফেল উঁচিয়ে ধরতে দেখা গেছে।

পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে বলেছেন, ‘এই সপ্তাহে বিক্ষোভে এখন পর্যন্ত ৫১ জন মারা গেছেন। এর মধ্যে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন’।

সংসদ থেকে শুরু করে বিলাসবহুল হোটেল, নেপালের প্রতিবাদ আন্দোলন অভিজাত শ্রেণিকে টার্গেট করে তৈরি হয়েছিল

ঘিমিরে বলেছেন, নিহতদের মধ্যে নেপালি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পালানোর সময় বা পরে নিহত বন্দিরাও অন্তর্ভুক্ত।

তিনি আরো বলেছেন, ‘বিশৃঙ্খলার সময় দেশব্যাপী একাধিক কারাগার থেকে পালিয়ে যাওয়া ১২৫০০ জনেরও বেশি বন্দী এখনও পলাতক।’

কিছু পলাতক ব্যক্তি বিশাল ও ছিদ্রযুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে, যেখানে ভারতীয় সীমান্ত বাহিনী অনেককে আটক করেছে।  সূত্র : রয়টার্স।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়