শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত

নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনা সদস্যদের গুলিতে দুজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালান বলে জানা গেছে। এ ঘটনায় বারোজন বন্দি আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী। খবর বিবিসি বাংলার।

এর আগে, মঙ্গলবার রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দি মারা যায়। জেন-জি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দি নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছেন।

এদিকে, নেপাল সেনাবাহিনী জানিয়েছে তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দিকে আটক করেছে। গতকাল বুধবার সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দিকে আটক করা হয়েছে।

দেশটির কাঞ্চনপুরের চাঁদনী এলাকায় ভারতে প্রবেশের চেষ্টার সময় সাতজন বন্দিকে আটক করে নেপালি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১২ জন বন্দি স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করেছেন বলেও জানানো হয়েছে।

নেপালের গণমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, সহিংসতায় নিহতের সংখ্যা ৩৪ জনের দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সহিংসতায় আহত হয়েছেন ১ হাজার ৩৬৮ জন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়