শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভে বলপ্রয়োগ নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণদের বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগে বেশ কয়েক জন নিহত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

আজ সোমবার রাতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে, এখনও তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেননি বলে বৈঠকে উপস্থিত দুই মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন।

দুর্নীতি এবং ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নতুন প্রজন্মের এই তরুণদের ডাকা বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

নিহত ও আহতদের মধ্যে স্কুলের পোশাক পরা শিক্ষার্থীরাও রয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে, ১৫ই মার্চ রাজতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর আয়োজিত বিক্ষোভের সময় অপ্রয়োজনীয় বলপ্রয়োগের জন্যও তাকে সমালোচিত হতে হয়েছিল।

এর আগে, বিরোধী দলগুলোও মন্ত্রী লেখকের পদত্যাগ দাবি করেছিল। সেসময় তাদের অভিযোগ ছিল তিনি ভিজিট ভিসা মামলায় অভিযুক্তদের রক্ষা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়