শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তিশালী ঝড় ‘কিকো’ এগোচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে শক্তিশালী ঝড় ‘হারিকেন কিকো’। ক্যাটাগরি ৪ মাত্রার হওয়ায় হাওয়াই দ্বীপসহ অঙ্গরাজ্যগুলোতেও এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে। তবে প্রয়োজনে এটি বাড়ানো বা আগেও শেষ হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে, হারিকেন কিকো স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত ঘণ্টায় ১৩০ মাইল গতিবেগে হোনোলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং ২৫ মাইল গতিবেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এটি রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে। সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে বেশি প্রভাব ফেলবে। 

হাওয়াই অঙ্গরাজ্যের অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেছেন, ‘ধ্বংসাবশেষ পরিষ্কার, অবকাঠামো সুরক্ষা এবং ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে অঙ্গরাজ্য ও কাউন্টিগুলো প্রস্তুত থাকবে। আমরা বাসিন্দা ও দর্শনার্থীদের অনুরোধ করছি, আপডেট তথ্য সংগ্রহ করতে। তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ প্রস্তুতি নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘হাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশ ঠান্ডা পানির স্তর থাকায় কিকো ধীরে ধীরে ক্যাটাগরি ২ ও ১-এ নেমে আসতে পারে। তারপর বিগ আইল্যান্ডে স্থলভাগে আঘাত হানার আগে একটি ট্রপিক্যাল স্টর্মে রূপ নেবে, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৯ থেকে ৭৩ মাইল।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়