শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক কাজ করছে অবৈধ বিনোদনকেন্দ্রে

মালয়েশিয়ার জোহরে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে মিয়ানমারের ৮৩ নাগরিককে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে পরিচর্যাকারী, হোস্টেস, এমনকি গ্রাহকও।

রাজ্য পুলিশের প্রধান সিপি দাতুক কামারুল জামান মামাত এক বিবৃতিতে জানান, গত ৩০ ও ৩১ আগস্ট একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানটিতে নেতৃত্ব দেয় জোহর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আরও জানানো হয়েছে, আটককৃতদের বয়স ২২ থেকে ৪৭ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পরিচর্যাকারী, ২৯ জন হোস্টেস, একজন রাঁধুনি এবং ৪৪ জন গ্রাহক। এদের বেশির ভাগের কাছেই বৈধ ভ্রমণ নথি ছিল না।

তিনি আরও জানান, যেসব বিনোদনকেন্দ্রে অভিযান চালানো হয়েছ, সেগুলোও বৈধ ব্যবসা বা বিনোদন লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। পাশাপাশি অনুমতি ছাড়া বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। অভিযানে হিসাবের খাতা, বিক্রির রসিদ, মোবাইল ফোন, ট্যাবলেট এবং নগদ ৫ হাজার ৮৮ রিঙ্গিতও জব্দ করা হয়।

এ ঘটনায় জোহর এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্লেসেস অব এন্টারটেইনমেন্ট ইন্যাক্টমেন্ট, ১৯৯৮; জোহর বাহরু সিটি কাউন্সিল ট্রেড, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স বাই লস, ২০১৬; লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট, ১৯৭৬ এবং ইমিগ্রেশন অ্যাক্ট, ১৯৫৯/৬৩-এর আওতায় তদন্ত শুরু হয়েছে।

কামারুল জামান বলেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পুলিশের অবস্থান পরিষ্কার—এ ধরনের কর্মকাণ্ডে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে জোহর পুলিশের হটলাইন নম্বরে যোগাযোগ করতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়