শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে শান্তির জন্য হিন্দু-মুসলিম ঐক্য অপরিহার্য : আরশাদ মাদানি

ভারতের বরেণ্য আলেম ও দেশটির স্বাধীনতায় অবদান রাখা মুসলমানদের প্রাচীন প্লাটফর্ম জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেছেন, ভারতের উন্নয়ন ও শান্তির জন্য হিন্দু-মুসলিম ঐক্য অপরিহার্য। সাম্প্রদায়িকতা দেশকে শুধু পিছিয়েই দেয়।

রোববার (৩১ আগস্ট) দিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের দিল্লি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা মাদানি এ সময় ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মনোভাবের কড়া সমালোচনা করেন।

দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন বর্ষীয়ান এই আলেম বলেন, আসামের মুসলমানদের ওপর নানা রকম নিপীড়ন চলছে—কখনো নাগরিকত্ব বাতিলের চেষ্টা, আবার কখনো বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জমিয়ত আইনি লড়াই চালাচ্ছে এবং ইতোমধ্যেই কিছু ক্ষেত্রে সফলতাও এসেছে।

গুরুত্বারোপ করে তিনি বলেন, ভারতের মুসলমানরা বাইরের কেউ নয়, এ দেশেরই সন্তান। তাদের পূর্বপুরুষরাই এখানকার এবং এখানেই ইসলাম গ্রহণ করেছেন।

দিল্লির সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মুসলিম কাসেমী এবং পরিচালনা করেন মুফতি আবদুর রাজ্জাক মাজাহেরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এতে দিল্লির বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আলেম, ইমাম, মাদরাসা প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। সভা শেষ হয় মাওলানা মাদানির বিশেষ দোয়ার মাধ্যমে।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়