শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০১:৪৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার (৩১ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের আগে চীনের বন্দরনগরী তিয়ানজিনে বৈঠক করেন।‌

বৈঠক শেষে শি বলেন, ‌চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী অংশীদার। তিনি আরও বলেন, এই দুই দেশ একে অপরের জন্য হুমকি নয়, বরং উন্নয়নের সহযোগী।

আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের সম্পর্ককে পারস্পরিক আস্থা, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, চীন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

মোদি বলেন, “গত বছর কাজানে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছিল, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকনির্দেশ দিয়েছিল। সীমান্তে সেনা সরানো পর শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ গড়ে উঠেছে।” 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়