শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি : সংগৃহীত

রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ জন শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো বুধবার আদ্‌-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়ে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হামের টিকাদান কর্মসূচির বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামকে যদি আমরা ব্যবস্থাপনার আওতায় নিয়ে না আসতাম তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতো। আমরা ২ কোটির ওপর বাচ্চাকে টিকা দিয়েছি।

আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে এবং আমরা টিকার ক্যাম্পেইন শেষ করিনি। আমাদের রুটিন ওয়ার্ক আবারও শুরু হয়েছে। প্রত্যেকটি বাচ্চাকে আমরা টিকার আওতায় নিয়ে আসছি। মৃত্যুর সংখ্যা কমে এসেছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়