শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা, কারণ ও করণীয় কী?

দিনের শুরুতেই মাথাব্যথা অনেকের জন্যই অস্বস্তিকর এক অভিজ্ঞতা। ঘুম থেকে উঠেই মাথা ভারি লাগা বা চাপ অনুভব করা সাধারণ হলেও এর পেছনে নানান কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে এটি ‘টেনশন টাইপ হেডেক’-এর ফল, যা মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিদ্রা এবং পানিশূন্যতার কারণে হয়ে থাকে।

মাথাব্যথাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়—প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের। 

প্রাথমিক মাথাব্যথার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় টেনশন টাইপ হেডেক। যেখানে মাথা, ঘাড় ও কাঁধের পেশিতে টান লাগে। এছাড়া মাইগ্রেইন হলে তীব্র আধকপালি ব্যথা, আলো-শব্দে অস্বস্তি এবং বমিভাব দেখা দিতে পারে। আবার ক্লাস্টার হেডেকে চোখের চারপাশে তীব্র ব্যথা অনুভূত হয়।

অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ের মাথাব্যথা কোনো অন্তর্নিহিত শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে, যেমন সাইনোসাইটিস, উচ্চ রক্তচাপ বা মস্তিষ্কজনিত জটিলতা।  তাই হঠাৎ তীব্র ব্যথা, জ্বর, দৃষ্টি ঝাপসা হওয়া বা দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মাথাব্যথা প্রতিরোধে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার। পর্যাপ্ত পানি পান, নিয়মিত ও পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে বিরতি নেওয়াও জরুরি।

সঠিক কারণ শনাক্ত করে সচেতন জীবনযাপনই পারে দিনের শুরুটা মাথা ব্যথামুক্ত রাখতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়