শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওষুধ ছাড়া সকালে পেট পরিষ্কার হচ্ছে না? ঘুমের আগে করুন এই ৫টি কাজ

পেট সুস্থ থাকলে শরীরও থাকে সুস্থ। কিন্তু ব্যস্ত জীবনযাপনে অনেকেই নিয়মিত কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। অনিয়মিত জীবনযাপন, জাঙ্ক ফুড, কম পানি পান এবং শারীরচর্চার অভাব প্রভৃতি কারণে সকালে পেট পরিষ্কার না হওয়া সাধারণ সমস্যা। এটি শুধু অস্বস্তি নয়, বরং সারাদিন শরীরকে ভারী ও হজমশক্তিকে দুর্বল করে।

রাতেই শুরু করুন ঘরোয়া প্রতিকার

নিচের কয়েকটি সহজ ঘরোয়া পানীয় শোয়ার আগে নিলে সকালে অন্ত্র পরিষ্কার থাকে:

১. গরম পানি ও লেবুর রস

এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য কমে। চাইলে সামান্য নুন বা এক চা–চামচ মধুও যোগ করা যেতে পারে। এটি হজমে সাহায্য করে।

২. ত্রিফলা গুঁড়ো

আয়ুর্বেদে ত্রিফলার বিশেষ গুরুত্ব রয়েছে। এক থেকে দুই চা–চামচ ত্রিফলা গুঁড়ো গরম পানির সঙ্গে খেলে অন্ত্র পরিষ্কার থাকে এবং হজমশক্তি বৃদ্ধি পায়।

৩. ইসবগোলের ভুসি

এক থেকে দুই চা–চামচ ইসবগোল দুধ বা গরম পানিতে মিশিয়ে রাতের খাবারের পরে খেলে সকালে পেট পরিষ্কার হয়। এটি দীর্ঘমেয়াদে কোষ্ঠকাঠিন্য কমাতে খুব কার্যকর।

৪. জোয়ান ও মৌরি পানি

এক চা–চামচ জোয়ান ও এক চা–চামচ মৌরি গুঁড়ো করে এক গ্লাস পানিতে ফুটিয়ে পান করলে গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।

৫. গরম দুধে ঘি

এক গ্লাস গরম দুধে এক চা–চামচ ঘি মিশিয়ে রাতের আগে খেলে অন্ত্র নরম হয়। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি বিশেষ কার্যকর।

অন্যান্য অভ্যাস

? খাদ্যতালিকায় রাখুন ফাইবারসমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফল, ওটস।

? দিনে অন্তত ৭–৮ গ্লাস পানি পান করুন।

? হালকা ব্যায়াম অভ্যাস করুন।

উল্লেখ্য, এই ঘরোয়া উপায় প্রাথমিক পর্যায়ে কার্যকর হলেও দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়