শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি কবে কমবে? জানালেন জলবায়ু গবেষক

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের তথ্যমতে বৃষ্টি কমে আগামী প্রায় ১০ দিনের বেশি রোদের দেখা মিলবে। সোমবার (৪ মে) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, মে মাসের ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত পুরো রৌদ্রজ্জ্বল আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ওই ১০ দিন কৃষকরা ধান কাটা ও মাড়াই করার পরিকল্পনা করে রাখতে পারেন।

দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল-বিডব্লিউওটির পক্ষ থেকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে।

এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এ মুহূর্তের সবচেয়ে বড় সুখবর হচ্ছে দেশজুড়ে ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য কিছুদিন অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আমরা আরও কিছুটা গভীরভাবে পর্যবেক্ষণ করে শিগগিরই বিস্তারিত জানাব।

এদিকে আজ দেশের বিভিন্নস্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির তথ্য জানা গেছে। তবে অতিভারি বৃষ্টির পরিমাণ কমে এসেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার তথ্য মিলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়