শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে

দেশজুড়ে গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে, আর তার সঙ্গেই দেখা দিয়েছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা ছাড়াও টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই পরিস্থিতি কেবল শুরু। এপ্রিলজুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, পুরো মাসে প্রায় ৬টি তাপপ্রবাহ হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি তীব্র আকার ধারণ করতে পারে। সে ক্ষেত্রে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর কাছাকাছি রয়েছে যশোর, যেখানে তাপমাত্রা উঠেছে ৩৮ দশমিক ২ ডিগ্রিতে। আর মোংলাতেও পারদ ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য সাধারণত কোনো অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই সেটিকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসেবে দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়ে গেছে, যা ধীরে ধীরে আরও বিস্তৃত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়