শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত চাইল সরকার

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে (www.moefcc.gov.bd) এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

আজ সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া মাস্টার প্ল্যানের ওপর আগামী ২০ ডিসেম্বর মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের [email protected] ই-মেইলে লিখিত মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হলো।

 এ ছাড়া ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ববিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’ এর প্রস্তুতকৃত খসড়ার ওপরও আগামী ২০ ডিসেম্বরের মধ্যে [email protected] ই-মেইলে সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের মতামত পাঠানোর অনুরোধ করা হলো।

মন্ত্রণালয় আশা করছে, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পরিবেশগত সম্পদ সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবেলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়