শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপমাত্রা কবে কমতে পারে, যা জানালো আবহাওয়া অফিস

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল সিলেটে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, তাপমাত্রা এভাবে আরও বাড়তে পারে সপ্তাহজুড়ে। তবে এরই মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানা গেছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। তাতে বৃষ্টি বাড়তে পারে, কমতে পারে তাপমাত্রা। তবে এর জন্য অন্তত সপ্তাহখানেকের অপেক্ষা করতে হবে।

অক্টোবর মাস শুরু হয় বৃষ্টি দিয়ে। ওই সময় সৃষ্ট নিম্নচাপে দেশজুড়ে ব্যাপক বৃষ্টি হয়। আশ্বিনের গুমোট ভাব তাতে কমে। চলতি মাসের মাঝামাঝি সময়জুড়ে কমবেশি বৃষ্টি হয়েছে। তবে প্রায় পাঁচ থেকে ছয় দিনেই বৃষ্টি কমে গেছে। বৃষ্টি হলেও এর পরিমাণ অনেক কম।

আবহাওয়া অধিদফতর প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, এর মধ্যে শনিবার (১৯ অক্টোবর) মাত্র চারটি স্টেশনে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে, ৬ মিলিমিটার। আজও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। আর এই কম বৃষ্টির জন্যই গরম বেড়েছে।

রোববার সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। একে বৃষ্টি নেই, এর মধ্যে আবার লঘুচাপের এই পরিস্থিতির জন্য তাপমাত্রা বেড়েছে।

তিনি আরও বলেন, তাপমাত্রা কমার সম্ভাবনা এখন কম। সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে খুব বেশি পড়বে, তার সম্ভাবনা কম। তবে দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কমতে পারে। আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। সূত্র: সময় নিউস

  • সর্বশেষ
  • জনপ্রিয়