শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত, কত দিন থাকতে পারে?

সাগরে এখনো গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে। ফলে সকাল থেকেই মেঘলা রাজধানী ঢাকার আকাশ। সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারা দেশেই এমন অবস্থা বিরাজ করছে। এটি আরও ৩ থেকে ৪ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকেই গুমোট মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে এখনো গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে। এর ফলে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এই নিম্নচাপের কারণে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি থাকবে।

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যেসব জেলা ঝড়ের ঝুঁকিতে রয়েছে, সেগুলো হলো— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে আকাশ মেঘলা ঢাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম। তাই যানবাহন না থাকায় অভিযোগের পাশাপাশি অনুযোগও রয়েছে সাধারণ জনগণের। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়