শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১০:২২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম” : লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি সম্প্রতি তার রসিক ও সহজ-সরল স্বভাব নিয়ে আবারও অনুরাগীদের মন জয় করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি মজার পোস্ট শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে।

গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কুদ্দুস বয়াতি একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি ফুটপাতে বসে নতুন টাকার ‘ব্যবসা’ করছেন। 

ছবির ক্যাপশনে রসিকতার ছলে তিনি লিখেছেন, ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম। কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস-গুলিস্তান ফুটপাত। আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।

পোস্টটি প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে টাইমলাইন ভরে যায়। কেউ লিখেছেন, দুঃখিত জনাব, ইহা একটি এআই নির্মিত ফানি ছবি, সাথে হাসির ইমোজি। আবার কেউ মন্তব্য করেছেন, কুদ্দুস কাকু নতুন টাকা পাঠিয়ে দেন। আরেকজন লিখেছেন, কাকু ব্যবসাটা সেই হইছে। 

শৈশব থেকেই গান-বাজনার প্রতি গভীর অনুরাগ রয়েছে কুদ্দুস বয়াতির। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইসহ নানা ধরনের পালাগানের আসর মাতিয়ে থাকেন।

১৯৯২ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গান ‘এই দিন দিন না, আরও দিন আছে’ এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কুদ্দুস বয়াতি। এরপর থেকে লোকসংগীতের অঙ্গনে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন তিনি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়