শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:০২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাইকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানালেন সাদিয়া মির্জা

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারের ছয়জন সদস্যকে নিয়ে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা সাদিয়া মির্জা। উড়াল দেওয়ার আগে বলে গেলেন, ‘আমাদের সবার উচিত আল্লাহর পথে ফিরে আসা।’

বৃহস্পতিবার (১২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুগান্তরকে সাদিয়া বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ওমরাহ পালন করতে যাচ্ছি। অনেক দেশে গেছি, কিন্তু এবারের অনুভূতিটা বলে বোঝানোর মতো না। সবার উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর পথে ফিরে আসা। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যেতে হবে।

তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন, আল্লাহ আমার ওমরাহ কবুল করেন। সব পাপ ক্ষমা করেন। আমাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন। আমিও দেশবাসীর জন্য প্রাণখুলে দোয়া করব।

সাদিয়া আরও বলেন, ওমরাহ পালন করে এসে নতুন কোনো ছবিতে কাজ করব কি না, ভেবে দেখব। তবে যে সব ছবির কাজ বাকি আছে সেগুলো অবশ্যই শেষ করব। কারণ, আমি কাজ না করলে প্রযোজকরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়