শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন মালাইকা

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। শোবিজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তরা একইভাবে কৌতূহলী। আরবাজ খানের সাবেক স্ত্রী ও অর্জুন কাপুরের সাবেক প্রেমিকা মালাইকা এবার নতুন করে সংবাদ শিরোনামে এলেন।

সবশেষ এক হিরা ব্যবসায়ীর সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার কোনো গুঞ্জন না রেখে নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন তিনি। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার, রাজনৈতিক ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব নভজ্যোৎ সিং সিধু।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হন মালাইকা। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান।  নভজ্যোত সিং সিধুকে তিনি তার ‘সত্যিকারের বন্ধু’ বলে অভিহিত করেন। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে।

ওই অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’

কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন।  এই সাধারণ কিন্তু আন্তরিক উপহারগুলোই তাদের মধ্যকার গভীর বন্ধুত্বের প্রতিফলন।

অনুষ্ঠানে নভজোৎ সিং সিধুও মালাইকা আরোরার ভূয়সী প্রশংসা করেন। অভিনেত্রীর সুশৃঙ্খল জীবনযাপন, বিনয়ী স্বভাব এবং ব্যস্ত ক্যারিয়ার সামলানোর দক্ষতার কথা উল্লেখ করে সিধু তাকে প্রশংসায় ভাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়