শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৬:০০ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা

দেশের বিনোদন অঙ্গনে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা কারা, তা নিয়ে সাধারণ দর্শকদের কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহল মেটালেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৫ জন শীর্ষ অভিনেত্রীর নামের একটি তালিকা প্রকাশ করে নেট দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

জয়ের প্রকাশিত ওই ফেসবুক পোস্টে একটি নথির স্ক্রিনশট যুক্ত করা হয়েছে যেখানে ১৫ জন অভিনেত্রীর নাম লেখা রয়েছে। ছবির ক্যাপশনে জয় জানিয়েছেন যে বাজারে নতুন আসা একটি বিশাল বড় কোম্পানির পণ্যের বিজ্ঞাপনের জন্য এই তালিকাটি পাঠানো হয়েছে। ওই কোম্পানি অনেক গবেষণা করে মডেল নেওয়ার জন্য এই তালিকাটি তৈরি করেছে বলে জানান এই অভিনেতা। তিনি আরও লেখেন যে এই তালিকাটি দেখেই তিনি জেনে নিয়েছেন বর্তমান বাজারে সত্যিকারের চাহিদাসম্পন্ন নায়িকা আসলে কারা কারা।

প্রকাশিত ওই তালিকায় দেশের সিনেমা ও নাটকের জনপ্রিয় সব তারকাদের নাম উঠে এসেছে। স্ক্রিনশট থেকে জানা যায় যে বিজ্ঞাপনের জন্য নির্বাচিত এই তালিকায় রয়েছেন বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিন, জয়া আহসান, পরী মণি, নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী, আজমেরী হক বাঁধন, পূর্ণিমা, পূজা চেরি, সাফা কবির, মেহজাবিন, তানজিন তিশা এবং শবনম ফারিয়া।

তালিকাটি নিয়ে জয় তার পোস্টে আরও উল্লেখ করেন যে এর ভেতরে নতুন এবং পুরাতন শিল্পীদের একটি চমৎকার সংমিশ্রণ রয়েছে।

তার মতে হয়তো চাহিদাসম্পন্ন আরও দুই-একজন অভিনেত্রীর নাম এই তালিকা থেকে বাদ পড়ে থাকতে পারে। তবে বর্তমান বিনোদন বাজারে তারকাদের ব্র্যান্ড ভ্যালু ও অবস্থান বুঝে নেওয়ার জন্য এই ১৫ জনের তালিকাই যথেষ্ট বলে মনে করেন শাহরিয়ার নাজিম জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়